- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক: আরিফ হাসান খান মধুমতি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকটিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এসময় তিনি কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং, রিস্ক ম্যানেজমেন্ট এবং কর্পোরেট ক্রেডিট কার্যক্রম তদারকি করেছেন। তিনি ২০১৪ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মধুমতি ব্যাংকে যোগদান করেন এবং পরবর্তী সময়ে রিস্ক গভর্ন্যান্স, কর্পোরেট ক্রেডিট কাঠামো এবং টেকসই ব্যাংকিং কার্যক্রম শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরিফ হাসান খান ২০০১ সালে প্রাইম ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি প্রাইম ব্যাংকে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন, যেখানে তিনি স্ট্রাকচার্ড ফাইন্যান্স এবং সিন্ডিকেশনের বিশেষ দক্ষতা অর্জন করেন।