Tuesday, July 28, 2026

গ্রন্থিক এবং বই বর্ষাকালীন বইমেলা শুরু


আবাসন নিউজ ডেস্ক: প্রকাশনা প্রতিষ্ঠান গ্রন্থিক’ ও বইবিষয়ক পত্রিকা এবং বই’ এর আয়োজনে আজ শুক্রবার সকালে 

রাজধানীর ধানমন্ডি ২৭-এর রাপা প্লাজার পঞ্চম তলায় অবস্থিত বাহারি আহারে দুই দিনব্যাপী বর্ষাকালীন বইমেলা শুরু হয়েছে। 

বইমেলার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন লেখক অধ্যাপক বদরুল আলম খানকথাসাহিত্যিক আহমদ বশীরলেখক অনুবাদক জাভেদ হুসেনপরিবেশকর্মী ইবনুল সাঈদ রানামননরেখা সম্পাদক মিজানুর রহমান নাসিমলেখক সাংবাদিক মু আ লতিফকথাসাহিত্যিক পলাশ মজুমদারউন্নয়নকর্মী সেকান্দর আলী সুমনবীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম খানএবং বই সম্পাদক ফয়সাল আহমেদ ও গ্রন্থিক প্রকাশক রাজ্জাক রুবেল। 

আলোচনার পর অতিথিবৃন্দ ঘন্টা বাজিয়ে বর্ষাকালীন বইমেলার উদ্বোধন করেন।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যেএবং বই গ্রন্থিক এর এই আয়োজন কে সাধুবাদ জানিয়ে বলেন,  বই নিয়ে এমন মেলা বেশি করে হওয়ার দরকার। পাঠকের নিকটে বই পৌঁছে দেওয়ার জন্য বইমেলা একটা চমৎকার মাধ্যম। শুধু রাজধানীতেই নয় ঢাকার বাইরেও এমন মেলা করতে হবে। 

 

এবং বই সম্পাদক ফয়সাল আহমেদ বলেনআজ শুক্র ও শনিবার (১০ ও ১১ জুলাই) প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। 

বইমেলায় থাকছে প্রায় ১৫টি প্রকাশনীর বই। এছাড়া দুই দিনই গুরুত্বপূর্ণ কবি ও লেখকরা উপস্থিত থাকবেন।

গ্রন্থিক প্রকাশক রাজ্জাক রুবেল বলেনমেলায় বইপ্রেমীদের জন্য গ্রন্থিক প্রকাশন বই ৩৫% কমিশনে পাওয়া যাচ্ছে। এছাড়া আমাদের স্টলে রয়েছে শিশু কিশোর উপযোগী অরিজিনাল বিদেশি বই।

 

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like