বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের চুক্তি স্বাক্ষর
আবাসন নিউজ ডেস্ক :
স্কিম ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এবং ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ শর্তে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা হারে অর্থায়নের সুযোগ পাবেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা, যমুনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নূর মোহাম্মদ, এসএমই বিজনেস প্রধান এন এইচ এম নুসরাত প্রমুখ উপস্থিত ছিলেন।