- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক: সম্প্রতি ইস্টার্ন ব্যাংক এবং আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্সের যৌথ উদ্যোগে শরিয়াহসম্মত তাকাফুল বীমা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইবিএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি এম. খোরশেদ আনোয়ার, ইসলামিক ব্যাংকিং উপ-প্রধান এ কে এম মিজানুর রাহমান, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান আসিফুর রহমান, পরিচালক মীর মাহফুজুর রহমান, এমডি মো. সাজ্জাদুল করিমসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।