- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক: গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে নতুন সিএএসএ ক্যাম্পেইন। ‘নতুন সঞ্চয়, নিশ্চিন্ত লেনদেন, ডিজিটাল সুবিধা’ স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ ক্যাম্পেইনটি চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ।