- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক:
নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে যমুনা ব্যাংকের কামারপাড়া শাখা। শাখাটির স্থানান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে ব্যাংকের পার্শ্ববর্তী শাখাগুলোর ব্যবস্থাপক, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা, গ্রাহক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন ও সুবিধাজনক স্থানে কামারপাড়া শাখার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় গ্রাহকের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।