- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক: সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দশম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এক্সিম ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব শেখ ফরিদ, ব্যাংকের এমডিসহ প্রশাসকরা।