- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীরা বিশ্বমানের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে যমুনা ব্যাংক, বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার (বিআরএইচসি) এবং শেনজেন হেংশেং হাসপাতাল ও গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতালসহ চীনের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকায় চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, বিআরএইচসির উপ-ব্যবস্থাপক আবিদুর রহমান, গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতালের ব্যবস্থাপক লিউ ওয়েনজুয়ান, শেনজেন হেংশেং হাসপাতালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ঝাং ফান প্রমুখ।