আবাসন নিউজ ডেস্ক: ইয়াশা সোবহানমাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। গত শনিবার ঢাকার একটি হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু অটিজম’ ক্যাটেগরিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিশেষ শিশুদের শিক্ষা, যত্ন ও সার্বিক বিকাশে ইয়াশা সোবহানের ধারাবাহিক কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে। ২০১৭ সালে যাত্রা করা বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বর্তমানে ৬০০-এর বেশি বিশেষ শিশুর শিক্ষা ও বিকাশে কাজ করছে। সংবাদ বিজ্ঞপ্তি।