- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক:সম্প্রতি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সেমিনার। প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া উদ্যোগ প্রাইমএকাডেমিয়ার আওতায় ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং শীর্ষক সেমিনারে মূল আলোচক ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান। একটি সেশন পরিচালনা করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ইমরান হোসেন। প্রধান অতিথি ছিলেন আইইউবিএটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মাহমুদুর রহমান।