- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজডেস্ক:এবি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসে সম্প্রতি বাংলা কিউআর বিষয়ক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এবি ব্যাংকের সহায়তায় বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যাণ্য সরবরাহ এবং সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড (সিকো) এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। সিকোর সভাপতি ধরনী কান্ত দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান, আব্দুস সালাম মাহমুদ এবং এবি ব্যাংকের সিলেট আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না।