- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক:
কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (সিএমএসএমই) কার্যকরী মূলধনের চাহিদা পূরণে পাঁচ হাজার কোটি টাকার রিভলভিং রিফাইন্যান্স ফান্ডের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে সিটিজেনস ব্যাংক। সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক মো. জবদুল ইসলাম চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।