Monday, September 14, 2026

" মানবাধিকার সবার জন্য সর্বাধিকার" আহবানে মানবাধিকার সংগঠন "কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড" ময়মনসিংহ বিভাগীয় কর্মশালা ও মতবিনিময় সভা।


১২ সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ শনিবার  ময়মনসিংহ জেলা পরিষদ হলরুমে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, ময়মনসিংহ বিভাগীয় মানবাধিকার বিষয়ে কর্মশালা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ৭০ জন মানবাধিকার কর্মী অংশ নেন।  সভার  সম্মানিত অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং সভা উদ্ভোদন করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর চেয়ারম্যান জনাব মো: সোহেল আহমদ মৃদা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট (এডিএম) জনাব আসাদুজ্জামান

বিশেষ অতিথি ছিলেন 
সরকারি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ
সাবেক উপাধ্যক্ষ ও অধ্যক্ষ প্রফেসর ​মোঃ সাকির হোসেন, 

স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড এর জামালপুর জেলার সভাপতি জনাব মজনু মোল্লা।  
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড এর বিভাগীয় মতবিনিময় সভা এবং কর্মশালার মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন  আইন ও বিচার পত্রিকার সম্পাদক এডভোকেট শফিকুর রহমান ।  
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এবং প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মূখপাত্র ইবনুল সাঈদ রানা।
ময়মনসিংহ বিভাগীয় মানবাধিকার কর্মশালার  প্রতিপাদ্য পড়ে শুনান ময়মনসিংহ জেলা কমিটি সাধারণ সম্পাদক জনাব কাজী আলম। 

আলোচক হিসাবে ছিলেন 
জনাব বাবুল সরকার – কেন্দ্রীয় সমন্বয়ক প্রশাসন, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
মোহাম্মদ এনামুল হক – সাধারণ সম্পাদক, জামালপুর জেলা শাখা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
সাবেক রাষ্ট্রদূত ড. ইঞ্জি. রফিকুল ইসলাম – সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ শাখা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
এডভোকেট রুহুল আমিন – সাধারণ সম্পাদক, শেরপুর জেলা শাখা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
জনাব কে এম জামি  সভাপতি জেলা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড। 
​মোহাম্মদ হাবিবুর রহমান – নির্বাহী সম্পাদক, দৈনিক সারা বাংলা।
​মোঃ সাজেদুল ইসলাম – বিশেষ প্রতিনিধি, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
মানবাধিকার কর্মী ​মোঃ আব্দুল্লাহ আলজুলজাবাদান সরকার, আবদুর শহীদ, এডভোকেট ফকর উদ্দিন আকবরী, কামরুন নাহার লিপি প্রমুখ।
কর্মশালায় মানবাধিকার কর্মীদের মাঝে সনদ বিতরন করা হয়। 

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like