- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক:
ঢাকা ব্যাংকের ১১৯তম শাখা হিসেবে মানিকগঞ্জ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুস সালাম, ঢাকা ব্যাংকের এসইভিপি এইচ. এম. মোস্তাফিজুর রহমান, ইভিপি আলতামাস নির্ঝর প্রমুখ উপস্থিত ছিলেন।