Wednesday, September 2, 2026

ছায়ানটের নতুন কমিটি


আবাসন নিউজ ডেস্কঃ

নতুন কার্যকরী সংসদ পেয়েছে দেশের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট।

বাঙালি সংস্কৃতি চেতনার বিস্তারে নতুন উদ্যমে কাজ করার লক্ষ্য নিয়ে গঠিত এ সংসদে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সারওয়ার আলী, আর সাধারণ সম্পাদকের দায়িত্বে পুনরায় থাকছেন লাইসা আহমদ লিসা।

রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা। সেখানে সদস্যদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫ সদস্যের কার্যকরী সংসদ তিন বছর মেয়াদে নির্বাচিত হয়। একই সভায় গঠন করা হয় ছয় সদস্যের একটি উপদেষ্টা পরিষদও।

নতুন কার্যকরী সংসদে সহসভাপতির দায়িত্বে এসেছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ্‌। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান, কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন নাসেহুন আমীন।

কার্যকরী সংসদের অন্য সদস্যরা হলেন মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম ও মহুয়া মঞ্জরী সুনন্দা।

নতুন উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন দেশের সাংস্কৃতিক ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব সেলিনা মালেক চৌধুরী, ইফ্‌ফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার ও শ্যামলী নাসরিন চৌধুরী।

সভায় বক্তারা বলেন, পরিবর্তিত সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলা ভাষা, সংস্কৃতি, সংগীতচর্চা ও মানবিক মূল্যবোধকে আরো বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে ছায়ানট। দেশজুড়ে বাঙালি সংস্কৃতি ও মুক্তচিন্তার চর্চা আরো এগিয়ে নেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছে প্রতিষ্ঠানের নতুন নেতৃত্ব।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like