আবাসন নিউজ ডেস্ক: আবারও সেরা বিনিয়োগ ব্যাংকের স্বীকৃতি পেল ইউসিবি ইনভেস্টমেন্ট ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৬-এ ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশের সেরা বিনিয়োগ ব্যাংক হিসেবে এই স্বীকৃতির মাধ্যমে প্রতিষ্ঠানটি টানা চতুর্থবারের মতো আন্তর্জাতিক এই সম্মাননা অর্জন করল। ২০২০ সালের শেষ প্রান্তিকে কার্যক্রম শুরুর পর ইউসিবি ইনভেস্টমেন্ট ইকুইটি, ডেট্, সিন্ডিকেটেড লোন, আইপিও, আরআইও, রাইটস ইস্যু, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, কোম্পানি ভ্যালুয়েশন, করপোরেট পরামর্শ এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টসহ বিভিন্ন খাতে সফলভাবে ৫৯টি ডিল সম্পন্ন করেছে।