আবাসন নিউজ ডেস্ক: এনআরবি ব্যাংক পিএলসি গত ৪ আগষ্ঠ তাদের কার্যক্রমের ১৩তম বছর পূর্ণ করেছে। ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ, এমডি ও সিইও তারেক রিয়াজ খান এবং পরিচালকরা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, প্রফেসর শরীফ নুরুল আহকাম এবং এস কে মতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।