আবাসন নিউজ ডেস্ক: মধুমতি ব্যাংক ও বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। মধুমতি ব্যাংকের ডিএমডি আরব ফজলুর রহমান এবং বোটোয়ার প্রেসিডেন্ট সৈয়দ গোলাম মোহাম্মদ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি আরিফ হাসান খান, এসইভিপি ফাহমিদা সাইদ সাকী, বোটোয়ার জেনারেল সেক্রেটারি শরীফুল ইসলাম শরীফসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় মধুমতি ব্যাংক বোটোয়ার বিভিন্ন ব্যাংকিং সুবিধা দেবে। অন্যদিকে মধুমতি ব্যাংকের কার্ডধারীরা বোটোয়ার সদস্যদের কাছ বিশেষ সুযোগ-সুবিধা পাবেন।