আবাসন নিউজ ডেস্ক :সারাদেশে উন্নত জনস্বাস্থ্য ও সামগ্রিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে 'জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬'-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদিত নীতিমালার মূল লক্ষ্য হলো স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজপ্রাপ্যতা নিশ্চিত করা এবং রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়ানো। বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর নীতিমালায় গুরুত্ব দেওয়া হয়েছে।