আবাসন নিউজ ডেস্ক : ময়মনসিংহে মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে “কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড” ময়মনসিংহ জেলা শাখা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২ মে ২০২৬) বিকাল ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, তরুণদের সম্পৃক্ততা এবং জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে অন্যায়, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত সদস্যরা ময়মনসিংহ জেলা শাখাকে শক্তিশালী ও কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত প্রদান করেন।
পরিশেষে মোঃ ইবনুল সাঈদ রানা সভাপতি এবং কাজী আলমকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করে