আবাসন নিউজ ডেস্ক : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিসি ব্যাংক বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ব্যাংকের ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের সহযোগিতায় সম্প্রতি ফেনীর ছাগলনাইয়ায় মৌলভী শামছুল করিম কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মাহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।