- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক: সম্প্রতি লিড ব্যাংক হিসেবে উত্তরা ব্যাংক ও পুন: অর্থায়ন স্কিমে চুক্তিবদ্ধ সব তফসিলি ব্যাংকের উদ্যোগে ময়মনসিংহে ১০, ৫০, ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবি, স্কুল-ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুন:অর্থায়ন স্কিমের আওতায় প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ বা ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। বাংলাদেশ ব্যাংকের এফআইডির পরিচালক মো. ইকবাল মহসীন এবং উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।