Tuesday, July 28, 2026

আব্দুল্লাহ আল-মামুন শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের এএমডি


আবাসন নিউজ ডেস্ক:  মো. আব্দুল্লাহ আল-মামুন সম্প্রতি শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন। শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। মো. আব্দুল্লাহ আল-মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি হিসাব বিজ্ঞানে এমবিএ ডিগ্রি অর্জন করার পর কানাডার টরেন্টো থেকে কানাডিয়ান সিকিউরিটিজ কোর্স (সিএসসি) ও সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্লানিং (সিএফপি) সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসিবিএ সম্পন্ন করেন।

আব্দুল্লাহ আল-মামুন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয় ও শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ২৮ বছর নিয়োজিত থেকে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন এবং সর্বশেষ ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিবিও হিসেবে দায়িত্ব পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like