- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক: সিটি ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে উদ্ভাবনী এমএসএমই অর্থায়ন ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক একটি অংশীদারিত্ব কার্যক্রম উদ্বোধন করেছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা পাবেন। সিটি ব্যাংক পানি সরবরাহ ও স্যানিটেশন খাতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের জন্য ২০০ কোটি টাকা অর্থায়ন করবে। সম্প্রতি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।