আবাসন নিউজ ডেস্ক: স্কাইব্যাংকিং অন্তর্ভুক্তিমূলক ও সহজপ্রাপ্য ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ইস্টার্ন ব্যাংকের ফ্ল্যাগশিপ মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ইবিএল স্কাইব্যাংকিং 'রিকগনিশন ফর অ্যাক্সেসিবল ইনিশিয়েটিভস' পুরস্কার পেয়েছে। সম্প্রতি রাজধানীতে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ইবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ারের হাতে এ পুরস্কার তুলে দেন।