- by Super Admin
- Mar 12, 2026
আবাসন নিউজ ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং সিটিজেনস ব্যাংক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং এগ্রো প্রসেসিং স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মুস্তফা এবং সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর ও বিনিময় করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাবা নূরুন নাহার উপস্থিত ছিলেন।