- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক: সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের ‘অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ কক্সবাজারের স্থানীয় এক হোটেলে হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদে সভাপতিত্বে সম্মেলনে পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি ছিলেন। এছাড়া পরিচালক ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, আবদুল হাকিম ও স্বতন্ত্র পরিচালক জনাব মো. রিয়াজুল করিম এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।