আবাসন নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ৪র্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ব্যাংক–বাংলাদেশ’এবং ‘ বেস্ট পারফরমেন্স অন গ্রোথ– বাংলাদেশ’ ক্যাটাগরিতে সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছে। নয়াদিল্লিতে গত ২৪ জুলাই ব্যাংকের এমডি এ দুটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেন। এ অর্জন উদযাপনে সম্প্রতি পর্ষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে সঙ্গে নিয়ে বর্তমান চেয়ারম্যান মনজুরুর রহমান; পরিচালক হাবিবুর রহমান, আজিজুর রহমান, আব্দুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী, কবির আহমেদ; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও অধ্যাপক ড. হাসিনা শেখ এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন।