আবাসন নিউজ ডেস্ক:রাজধানীতে সাউথইস্ট ব্যাংকের গুলশান শাখা নতুন ঠিকানায় স্থানান্তর হয়েছে। নতুন ঠিকানা হেনা সুবাস্তু স্কাইলাইন এভিনিউ (১ম ও ২য় তলা), প্লট নম্বর- ৫৫, রোড নম্বর- ১২৩, ব্লক-সিইএস (এ), গুলশান মডেল টাউন। রোববার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.এ. কাশেম স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। বর্তমান ও সাবেক পরিচালক রেহানা রহমান, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, খন্দকার বদরুল হাসান, মো. রফিকুল ইসলাম, উদ্যোক্তা শেয়ারহোল্ডার সুলতানা কাশেম, ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।