আবাসন নিউজ ডেস্ক: পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের আওতাধীন শাখা ব্যবস্থাপক, উপ-শাখা ব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের নিয়ে ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেনারেল ব্যাংকিং অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ। সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ।