- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক: সাউথইস্ট ব্যাংক, মাস্টারকার্ড ও এসএসএল কমার্জের সহযোগিতায় সম্প্রতি সিসিআই বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদের জন্য একটি কো-ব্র্যান্ডেড এসএমই ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। সিসিআই বাংলাদেশ কোকা-কোলা কোম্পানির পানীয় উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা ইচেজেকের (সিসিআই) অংশ। এই কার্ডের মাধ্যমে শহর ও গ্রামাঞ্চলে সিসিআই বাংলাদেশের ২০০ ডিস্ট্রিবিউটর সহজে প্রয়োজনীয় অর্থ সুবিধা, নিরাপদ ডিজিটাল পেমেন্ট ও অর্থ ব্যবস্থাপনার সুযোগ পাবেন। কার্ডটিতে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত ক্রেডিট সুবিধা রয়েছে।