- by Super Admin
- Mar 12, 2026
আবাসন নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের ৬০ ফিটে উদ্বোধন করা হয়েছে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুপারশপ মেট্রো মার্টের নতুন আউটলেট। গত মঙ্গলবার আউটলেটটির উদ্বোধন করেন আকিজ ভেঞ্চার লিমিটেডের সিইও সৈয়দ জয়নুল আবেদীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেট্রো মার্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।