- by Super Admin
- Mar 12, 2026
আবাসন নিউজ ডেস্ক: গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা ইকোনমিক জোন-১ এ এলইডি পণ্য তৈরির প্রতিষ্ঠান স্থাপনের জন্য বেপজা এবং ইকোলেট (প্রাইভেট) লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। ইকোলেট এই প্রকল্পে ১৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এতে বছরে ৬০ লাখ পিস এলইডি বাল্ব ও ডেকোরেটিভ লাইটসহ ল্যাম্প তৈরি এবং ৩০৬ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।