- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস উপায় এবং অনলাইনভিত্তিক খাবার ও পণ্য অর্ডার ও ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা বাংলাদেশেল মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের মাধ্যমে ফুডপান্ডা রাইডারদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও সহজ ডিজিটাল ক্যাশ কালেকশন নিশ্চিত করা হবে। সম্প্রতি রাজধানীতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুডপান্ডা বাংলাদেশের ডিরেক্টর-ফাইন্যান্স তানভীর রশিদ, হেড অব পার্টনারশিপস অ্যান্ড শপস সিদ্ধার্থ ভৌমিক, উপায়ের হেড অব করপোরেট সেলস সাজ্জাদ আলম, চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান প্রমুখ।