Tuesday, July 28, 2026

২০৩০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন।


আবাসন নিউজ ডেস্ক. ৪ মে ২০২৬ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে  দেশের সামাজিক ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা সংগঠনের অংশগ্রহণকারীরা ২০৩০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাকে সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। বৈশ্বিক জ্বালানি সংকট, আমদানি নির্ভরতা এবং মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত ও ন্যায্য রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা একটি স্বচ্ছ ও কার্যকর রূপরেখা উপস্থাপন করেন, যেখানে আর্থিক সংস্কার, বিশেষ তহবিল গঠন, শুল্ক সংস্কার এবং বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একইসাথে গ্রামীণ পর্যায়ে সোলারভিত্তিক সমাধান, স্মার্ট গ্রিড প্রযুক্তি এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপকে বাস্তবায়ন কৌশল হিসেবে তুলে ধরা হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর শুধু পরিবেশগত প্রয়োজন নয়, বরং এটি বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পথ।

জেটনেট-বিডি, ActionAid Bangladesh এবং Bangladesh Sustainable and Renewable Energy Association - BSREA যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলন জ্বালানি রূপান্তর বিষয়ে নাগরিক সমাজের প্রত্যাশা ও প্রস্তাবনাকে সামনে নিয়ে আসে।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like