Tuesday, July 28, 2026

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রকৃতি বন্ধু ও বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু–এর সংবর্ধনা


আবাসন নিউজ ডেস্ক. প্রকৃতি বন্ধু ও বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু–এর স্বাধীনতা পুরস্কার ২০২৬ অর্জন উপলক্ষে আয়োজিত বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। ৪ মে ২০২৬ বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত  রাজধানীর উত্তর সিটি করপোরেশন এর অডিটোরিয়ামে  সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল কিবরিয়া, সুইডেন দূতাবাসের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেজ বেক্সট্রম, পরিবেশ অধিদপ্তরের সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক জনাব মোঃ জিয়াউল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, পিএসসি, সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের উপপরিচালক রউফা খানম,  পশুর নদী ওয়াটার কিপার নূর আলম শেখ, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মনির হোসেন, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ. এম. সুমন, এবং দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সম্মানিত সহকর্মীবৃন্দ। সামাজিক ও পরিবেশ আন্দোলন এর সদস্যদের উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ এই সংবর্ধনা অনুষ্ঠানকে অর্থবহ, মর্যাদাপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক করে তুলে।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like