- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক : কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি দুটি পুনঃ অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতি ছিলেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা চুক্তি স্বাক্ষর করেন।