- by Super Admin
- Apr 01, 2026
আবাসন নিউজ ডেস্ক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার ১১ মার্চ ২০২৬, সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অফিস কক্ষে রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।
সাক্ষাৎকালে মন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করে তোলা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করতে রিহ্যাবের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা নগরীতে উচ্চবিত্ত শ্রেণির মানুষের পাশাপাশি সব শ্রেণিপেশার মানুষের বাসযোগ্য করে গড়ে তুলতে হলে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। সাক্ষাৎকালে রিহ্যাব প্রতিনিধিদলে আরও ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ ও ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এ আউয়াল।