- by Super Admin
- Mar 12, 2026
আবাসন নিউজ প্রতিবেদক: বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আয়োজনে বিসিআই বোর্ডরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিসিআই লাইট ইঞ্জিনিয়ারিং ও ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রিজ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআই সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. শাহাদাত হোসেন খান, অধ্যাপক, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিভাগ, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। সভায় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শিল্পের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।