Tuesday, July 28, 2026

বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ভাইস চেয়ারম্যান নির্বাচিত


আবাসন নিউজ ডেস্ক:  বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির। এর আগে বিএবির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী ও পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমান। সম্প্রতি বিএবির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানরা বর্তমান মেয়াদের অবশিষ্ট সময় অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। 
সভায় সভাপতিত্ব করেন বিএবির চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সভায় ব্যাংকিং খাতের উন্নয়ন ও বিএবি’র কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like