- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক:
ঋণগ্রহীতা সদস্য ও সরকারের যৌথ মালিকানায় পরিচালিত হচ্ছে গ্রামীণ ব্যাংক। প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের প্রদানের লক্ষ্যে ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে গতকাল সোমবার গ্রামীণ ব্যাংক সরকারের শেয়ারের মূলধনের ৩০ শতাংশ লভ্যাংশ বাবদ ৮ কোটি ৭০ লাখ টাকার চেক গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান ও মো. রেজাউল করিম চৌধুরী, কোম্পানি সচিব আব্দুস সবুর মো. বাকিউস। সংবাদ বিজ্ঞপ্তি।