- by Super Admin
- Mar 12, 2026
আবাসন নিউজ ডেস্ক: প্রাইম ব্যাংক সম্প্রতি ডমিন্যান্ট গ্রুপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা ডমিন্যান্ট গ্রুপের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং ডমিন্যান্ট গ্রুপের জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং মোহাম্মদ রফিকুল ইসলাম।