- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক: মেটলাইফ বাংলাদেশের ‘ওয়ান বাই মেটলাইফ’ মোবাইল অ্যাপে ‘৩৬০ হেলথ স্কোর’ নামে নতুন একটি ফিচার চালু করা হয়েছে। সম্প্রতি ফিচারটির উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এই ফিচারের মাধ্যমে গ্রাহকরা তাদের শারীরিক, মানসিক ও আর্থিক সুস্থতা পর্যবেক্ষণ করতে পারবেন। এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘আমাদের ডিজিটাল সেবায় থ্রিসিক্সটি হেলথ স্কোর নতুন মাত্রা যোগ করেছে। এটি গ্রাহকদের জন্য অর্থবহ ও উদ্ভাবনী সেবা পৌঁছে দিতে আমাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।’