আবাসন নিউজ ডেস্ক : বসুন্ধরা টয়লেট্রিজের সকল পণ্যসামগ্রী এখন দেশের জনপ্রিয় রিটেইল চেইন মীনা বাজারের সব আউটলেটে পাওয়া যাচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারে মীনা বাজার আউটলেটে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ফলেক্রেতারা এখন আরও সহজে বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য মীনা বাজারের সব আউটলেট থেকে সংগ্রহ করতে পারবেন। এতে তাদের দৈনন্দিন কেনাকাটা আরও সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চিফ সেলস অফিসার মো. মাসুদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, ম্যানেজার (সেলস মডার্ন ট্রেড) মো. ওবায়দুর রহমান এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) শোয়েব মাহমুদসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা।
মীনা বাজারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফারিদুর রেজা এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী অফার উপলক্ষে মীনা বাজারের সকল আউটলেটে থাকছে বসুন্ধরা টয়লেট্রিজের নির্দিষ্ট পণ্যের ওপর সর্বোচ্চ ২০% পর্যন্ত বিশেষ ছাড়, যা নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য।