- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক:
সম্প্রতি চট্টগ্রামে এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিষয়ে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করে আইসিসি বাংলাদেশ। কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক। আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান কর্মশালায় কর্মকর্তাদের মনোনয়ন দেওয়ার জন্য অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ধন্যবাদ জানান।