Tuesday, July 28, 2026

গত বছর ডাচ্‌-বাংলা ব্যাংকের ৯৬৫ কোটি টাকা নিট মুনাফা


আবাসন নিউজ ডেস্ক: ডাচ্‌-বাংলা ব্যাংকের গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। কর-পরবর্তী ও প্রভিশনের পর নিট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০৪ শতাংশ বেশি। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা সম্প্রতি চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং ২০২৫ সালের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ (২৫ শতাংম ক্যাশ ও ৫ শতাংশ স্টক) ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালে মোট লভ্যাংশ ছিল ২০ শতাংশ

গত ৩১ ডিসেম্বর তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯.৯৮ টাকা, যা আগের বছরে ছিল ৪.৯০ টাকা। একইভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে ৬২.১৪ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৫৩.৩৯ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি। 

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like