- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক: ওয়ান ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং ট্রানজ্যাকশন ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে যোগদান করেছেন ইফতেখার আহমেদ জাফর। নতুন এই পদে তিনি ব্যাংকটির ট্রানজ্যাকশন ব্যাংকিং ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের নেতৃত্ব দেবেন এবং একই সাথে ব্যাংকটির প্রধান স্ট্র্যাটেজিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করবেন। কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং, আর্থিক বাজার, ট্রানজ্যাকশন ব্যাংকিং এবং অর্থায়ন খাতে তার ২৩ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। ওয়ান ব্যাংকে যোগদানের আগে তিনি দুই দশকরেও বেশি সময় ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।