Tuesday, July 28, 2026

ইসলামী ব্যাংক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি


ইসলামী ব্যাংক বাংলাদেশ  এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে একটি চুক্তি সম্প্রতি রাজধানীর বিদ্যুৎ ভবনে  স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রি-পেইড মিটারের যাবতীয় রিচার্জ সেবা ক্রমান্বয়ে ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, সেলফিন, আই স্মার্ট ও এমক্যাশ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে। প্রধান অতিথি ছিলেন  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক পরিচালন) মোহাম্মদ নুরুল আবছার। ইসলামী ব্যাংক এএমডি ড. এম. কামাল উদ্দীন জসীম এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রি-পেইড মিটারিং সিস্টেম পরিদপ্তরের পরিচালক মো. জিয়াউর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।  


Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like