Tuesday, July 28, 2026

মানবাধিকার সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা


আবাসন নিউজ প্রতিবেদক:​ ‘আমরা সবাই একসাথে’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW)-এর উদ্যোগে আজ শনিবার রাজধানীর মগবাজারস্থ জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মানবাধিকার সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের করণীয়’ শীর্ষক এই সভায় দেশবরেণ্য মানবাধিকার কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থা সেন্টার ফর হিউম্যান কেয়ার-এর সেক্রেটারি জেনারেল এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জীবন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা। সঞ্চালনায় ছিলেন সংস্থার বিশেষ প্রতিনিধি এস. এম সাজেদুল ইসলাম।

​সম্মানিত অতিথিবৃন্দ:

Iআলোচনা সভায় বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আলী আজম, লে. জেনারেল মোঃ কামরুজ্জামান, লে. কর্নেল আবু ইউসুফ জোবায়ের উল্লাহ (অব.), এডভোকেট মোঃ শফিকুর রহমান ,অ্যাডভোকেট আবুল হাশেম, অ্যাডভোকেট মাসুদুর রহমান রনি,   মোঃ হাবিবুর রহমান, মেজর মোঃ নাসির উদ্দিন খান (অব.), ড. নাইমা খানম, আবাসন নিউজ এর সম্পাদক ইবনুল সাঈদ রানা, এডভোকেট মোঃ নুরুল আলম আতাউল্লাহ খান সেলিম রেজা বাচ্চু, মোহাম্মদ ফয়সাল এস এম  পলাশ আয়াত, মালিন রফিক 

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, লায়ন আজম খান মোহাম্মদ আজিজ প্রমুখ।

​সভার মূল বক্তব্য: সভাপতির বক্তব্যে লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা বলেন, "বর্তমান বিশ্বে মানবাধিকার রক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম। তৃণমূল পর্যায়ে মানবাধিকার সুনিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" সংবর্ধিত অতিথি অধ্যাপক জাকির হোসেন জীবন প্রবাসে ও দেশে মানবাধিকার কর্মকাণ্ডের সমন্বয় এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

​বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আর্তমানবতার সেবায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like