Tuesday, July 28, 2026

মহসিন হাবিব বার্জারের এমডি, পরিচালকের দায়িত্বে রূপালী চৌধুরী


আবাসন নিউজ ডেস্ক:  সম্প্রতি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায়  মহসিন হাবিব চৌধুরীকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ৫ বছরের জন্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার এই নিয়োগ আগামী  আগামী ১ আগস্ট  থেকে কার্যকর হবে। তিনি রূপালী হক চোধুরীর স্থলাভিষিক্ত হবেন। একই সভায় রুপালি হক চৌধুরী-কে এক্সিকিউটিভ ডিরেক্টর, বিপিবিএল সাবসিডিয়ারিজ; কো-অর্ডিনেশন ডিরেক্টর, জয়েন্ট ভেঞ্চারস এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে দুই  বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত হয়।  তার নতুন নিয়োগও আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে

মহসিন হাবিব চৌধুরী বর্তমানে কোম্পানির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক হিসেবে কর্মরত আছেন। রুপালি চৌধুরী ২০০৮ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like